শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে এইচপিভি টিকা ক্যাম্পিইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

দিনাজপুরের নবাবগঞ্জে জরায়ুরমুখ ক্যানসার রোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিনের সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ অক্টোবর ১০ দিন স্কুল পর্যায়ে ৬ষ্ট থেকে ৯ম শ্রেণি শিক্ষার্থীদের ও পরবর্তী ৮ দিন ব্যাপি কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাঝে এ টিকা প্রদান করা হবে। উপজেলায় মোট ১৪ হাজার টিকা দেয়ার লক্ষ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও বাদপড়া শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটিকা নিতে পারবে বলে সভায় জানানো হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ ওয়াদুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মাসুমা আক্তার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সহ সাংবাদিক, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।