শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরের বাংলাদেশী নাগরিকের লাশ ভারত হতে বাংলাদেশে হস্তান্তর 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ের হরিপুর ভাতুরিয়া সীমান্তে বিজিবি ও বিএসএফএর পতাকা বৈঠকের মাধ্যমে কাউসার আলী (১৮) নামে বাংলাদেশী এক যুবকের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সে হরিপুর উপজেলার ভাতুরিয়া রামপুর গ্রামের রমজান আলীর ছেলে। ২১অক্টোবর বিকাল ৫টায় ভাতুরিয়া সীমান্তে ৩৪৭/৩ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতীয় বিএসএফ ও পুলিশ, বাংলাদেশ বিজিবি ও পুলিশের নিকট লাশ হস্তান্তর করেন। পরে হরিপুর থানা পুলিশ মৃত কাউসারের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেন। এতে বাংলাদেশের পক্ষে নেতীত্ত্বদেন হরিপুর থানার ভারপ্রাপ্ত ওসি শরিফুল ইসলাম ও ৪২ বিজিবির চাপাসার বিওপির কমান্ডার নায়েব সুবেদার শওকত আলী। এবং ভারতের  পক্ষে  দেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার এসআই রক্তিম সিনহা রায় ও মহেসগাঁও বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার  টিকে সিং। উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টম্বর দুপুর ১ টার সময় সীমান্তে ৩৪৬/১৮নং পিলার এর নিকট  কুলিক নদিতে গ্রামের সহপাটিদের সাথে গোসল করতে গিয়ে কাউসার আলী পানিতে ডুবে যায়  এবং প্রচন্ড স্রোতে ব্রীজের নিচ দিয়ে ভারতের চলে যায়। কয়েক দিন পরে ভারতের অভন্তরে নদীতে তার লাশ ভেসে উঠে। সংবাদ পেয়ে মৃতের পিতা রমজান আলী লাশ ফেরতের জন্য বিজিবির সাথে যোগাযোগ করে। মৃতদেহ ভারতের রায়গঞ্জ থানা কর্তৃক ময়না তদন্ত ও দাপ্তরিক কার্যক্রম শেষে ২২ দিন পর তার লাশ বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে মৃতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।