শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা ও র‌্যালী 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) নান্দাইল প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভা ও নান্দাইল চৌরাস্তা হাইওয়ে সড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি খন্দকার সুফী আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। এসময় আরও বক্তব্য রাখেন হাইওয়ে থানার এসআই আজিজুল হক, সাজেন্ট নাদিম হোসেন, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, যুগ্ম সম্পাদক ও শ্রমিক নেতা শহিদ ভূইঁয়া, মাহাবুব আলম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, নজরুল ইসলাম সরকার (কাইয়ুম), মতিউর রহমান ভূইঁয়া ও মানিক মিয়া। বক্তারা বলেন, প্রতিদিনেই বাংলাদেশের বিভিন্নস্থানে ভয়াবহ সড়ক দুঘর্টনা ঘটছে। যা জাতীর জীবনে এবং রাষ্ট্রের জনৗ মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তায় ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে তাদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশকে কঠোর ভূমিকা পালন করার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।