শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশের রাজনীতিতে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: রফিকুল ইসলাম খান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচন শুধু নয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। গত সাড়ে ১৫ বছরের হত্যা, খুন, গুম, জুলুমসহ সকল নির্যাতনের জন্য হাসিনাকে এই ট্রাইব্যুনালেই বিচারের আওতায় আনতে হবে।
রবিবার (২০ অক্টোবর) বিকেল উপজলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এদেশের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। হাসিনার প্রভু প্রতিবেশী রাষ্ট্র মতিউর রহমান নিজামীকে ও জামায়াতের রাজনীতিকে টার্গেট করেছিল। কারণ প্রতিবেশী রাষ্ট্র জানে দেশের সীমানা রক্ষার জন্য দেশে জামায়াতে ইসলামপন্থীরাই আগে জীবন দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান প্রমুখ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রায় ২৬ বছর পর বাসাইল উপজেলায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সমাবেশের আয়োজন করার সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।