শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ভারড়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে ছাত্রদের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার(২০ অক্টোবর) দুপুরে ভারড়া বাজার থেকে গ্রেফতার করেন নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার আটা পাড়া গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা আগস্ট ২০২৪ ইং তারিখের ভারড়া বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী  ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. তাহাজ উদ্দিন বাবু নামের এক ছাত্র ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের নামে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১নং আসামী মো. আবু বকর সিদ্দিককে ভারড়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।