মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের সহ-কারি শিক্ষক মো: তোফাজ্জল (৩৫) ও তার অনুসারিরা পুরর্ব শুক্রতার জেরে গত বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে মারপিট করে মোঃ মামুন (৩০) সহ তার পরিবারের সদস্যদের কে গুরুতর রক্তাত্ত জখম করে। এই বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে মামুনের পরিবার। মামলা নং ০৩/৯৯ মামুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি বেসরকারি হসপিটালে আইসিওতে চিকিৎসারত অবস্থায় রয়েছে। মো: তোফাজ্জল মাস্টার (৩৫) সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবিতে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মামুনের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন উলাইল মডেল উচ্চ বিদ্যালয় সরকারি শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন এক জন নারী লোভী ও বিভিন্ন অপকর্মের হোতা হিসাবে চিহ্নিত তোফাজ্জল মাস্টারের চাকরি চুত্যসহ সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে হামলার প্রতিবাদে বিচার দাবিতে এলাকাবাসীর মানব বন্ধন
প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ অক্টোবর, ২০২৪