শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় পাহাড় কাটার দায়ে ইটভাটায় জরিমানা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ব্রিকফিল্ডে অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসন। ব্রিকফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা এবং তিনটি পিকআপ মালিক’কে ৬০ হাজার জরিমানা করেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
এ সময় আইন অমান্য করে ব্রিকফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সেভেন বিএমের মালিক মো. কবির আহমেদ’কে ১ লাখ টাকা এবং কাগজপত্র-বিহীন পিকআপ (ডেম্পার) চালানোর দায়ে তিন পিকআপ মালিক’কে ৬০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা এবং কাগজপত্র-বিহীন তিন ডেম্পার গাড়িকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়াও অবৈধভাবে ব্রিকফিল্ড আর পরিচালনা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই রকম অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।