মানিকগঞ্জের দৌলতপুরে খলসী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ঐক্য ও শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৬ টায় খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে,সেই কাজ আমাদের করা যাবে না । জাতীয়তাবাদ দল( বিএনপি) চেযারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদ দল( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সংখ্যালঘু হিন্দু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রাখতে হবে অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর করা যাবেনা। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এসময় আরো বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান,শিবালয় উপজেলার সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস ছালাম, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল-আমিন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হুমায়ন কবির এলিট প্রমূখ।
শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে বিএনপি’র ঐক্য ও শান্তি সমাবেশ
প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ অক্টোবর, ২০২৪