শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে ৬৭তম জোটা ও ২৮ তম জোটি ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্ট এর পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার ও দিনাজপুর জেলা স্কাউট এর আয়োজনে জেলা স্কাউটস ভবনে ৬৭ তম জোটা (জাম্বুরী অন দা এয়ার)  ও ২৮ তম জোটি (জাম্বুরী অন দা ইন্টারনেট) ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।

 

১৮ অক্টোবর শুক্রবার দিনাজপুর জেলা স্কাউট অফিসে দিনব্যাপী ক্যাম্পিং কার্যক্রম চলে। এসময় ৬৭ তম জোটা ও ২৮ তম জোটি ক্যাম্পিং এ দিনাজপুর জেলা রোভারের জেলা সিনিয়র রোভারমেট তানভীর হোসেনের  সঞ্চালনায় প্রোগ্রামটি পরিচালনা করে স্কাউট ও রোভারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা রোভারের সম্পাদক মো সাজ্জাদ হোসেন, কমিশনার জালাল উদ্দিন মজুমদার।

 

এ ব্যাপারে জেলা রোভারের সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন  জোটা-জোটি ইভেন্ট রোভার ও স্কাউটদের জন্য শুধু মজার একটি ইভেন্ট নয়, বরং এটি তাদের জন্য একটি শিক্ষামূলক সুযোগ। রোভার ও স্কাউটরা সামাজিক  যোগাযোগের মাধ্যমে টেকনিক্যাল দক্ষতা বাড়ানোর পাশাপাশি, ইন্টারনেট প্ল্যাটফর্মে অংশ নিয়ে নতুন স্কিল শিখতে পারে। তারা বিভিন্ন কর্মশালা, ওয়েবিনার এবং ভার্চুয়াল এক্সচেঞ্জে অংশগ্রহণ করে যা তাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের গুণাবলিকে আরও সমৃদ্ধ করে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউটরা একসঙ্গে কাজ করার মাধ্যমে বিভিন্ন প্রকল্প ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করে। এর ফলে তারএকে অপরের কাছ থেকে শিখতে পারে এবং বৈশ্বিক সমস্যা সমাধানে তাদের অবদান রাখতে সক্ষম হয় এবং  বিভিন্ন দেশ ও সংস্কৃতির স্কাউটদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে নিজেদের বিকাশ ঘটাতে পারবে

 

এসময় উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা স্কাউটসের অফিস সহকারী সালাম হোসেন,  রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মহানন্দ রায়সহ জেলা স্কাউটস ও রোভারের প্রায় এক শতাধিক স্কাউট বন্ধুরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।