শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে  পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কার্যক্রম অগ্রগতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নওগাঁর রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (শান্তির জন্য সহায়ক গোষ্ঠী)’র কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সার্বিক সহযোগিতায়  পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র রাণীনগর উপজেলা কমিটির আয়োজনে সকল বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টায় রাণীনগর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাফ্ফর হোসেন’র সভাপতিত্বে রাণীনগর সদরের বন্ধু রেস্টটুরেন্টে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, রাণীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, রাণীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো- অডিনেটর সুকল মন্ডল, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের উপজেলা কমিটির কো-অডিনেটর সাইদুজ্জামান সাগর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম সিরাজ-এ আলম, পিস এম্বাসেডর আব্দুল আজিজ, শামীম হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র রাণীনগর কমিটির সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান, রাণীনগর শের – এ বাংলা সরকারি কলেজের ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের কো-অডিনেটর সাজু হোসেন প্রমুখ।
উক্ত সভায়, সাইবার ক্রাইম, চাঁদাবাজি, দখল-লুঠপাট, যৌন হয়রানি ও মাদক মুক্ত উপজেলা গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের সহয়তায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র নির্মাণে কাজ করার পরিকল্পনা প্রনয়ন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।