বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ইসলামপুরে পিক-আপ গাড়ি চাপায় অটোরিকশা চালক আহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
জামালপুরে ইসলামপুরে পিক-আপ গাড়ি চাপায় এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সাড়ে ১১টায় ইসলামপুরের মার্কাস মসজিদ মোড়ে।
স্হানীয়রা জানান, শুক্রবার সাড়ে ১১টার দিকে মার্কাস মসজিদ-হাসপাতাল রোডে একটি মালবাহী  পিক-আপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১২-৪৪০৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে অটোটি দুমড়েমুচড়ে গিয়ে চালক খোরশেদ আলম(৪৫) গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা আহত খোরশেদ কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহত অটোরিকশা চালকের বাড়ী ইসলামপুর পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে।
ঘটনার পরই পিক-আপ চালক ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ পিক-আপ গাড়ি ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে পিক-আপ ও অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোগী সুস্থ্যতা বিবেচনায় তদন্ত সাপেক্ষে পিক-আপ মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।