বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে সকল সাংবাদিকদের সাথে অফিসার ইনচার্জ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
গতকাল শুক্রবার বিকাল চারটায়, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সঙ্গে বর্তমান নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের মতবিনিময় ও বর্তমান প্রেক্ষা-পটে শান্তি-শৃঙ্খলা উন্নতি বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান আহমেদ এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, সিনিয়র সাংবাদিক,রুহুল আমিন, সানা-উল্লাহ, হাসিম-রেজা সহ সকল সাংবাদিকগণ,এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনায় নবাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান আহমেদ বলেন, সাংবাদিকদের সংবাদ পরিবেশনে এবং প্রকৃত সত্য তুলে ধরতে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। এতে করে সাংবাদিকরা মিথ্যা অভিযুক্ত ও নানা রকম হয়রানির শিকার হয়ে থাকে,যা মুক্ত সাংবাদিকতায় ও সত্য প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ সময় নবনিযুক্ত অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বর্তমান নবাবগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে, নবাবগঞ্জ প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে,এবং বস্তুনিষ্ঠ তথ্য ও প্রকৃত সত্য সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের উদ্বুদ্ধ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।