শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে কোয়ান্টাম কসমো কলেজ প্রথম

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
বরাবরের মতো এবারো বান্দরবান জেলায় এইচ.এস.সি পরীক্ষায় প্রথম হয়েছে লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো কলেজ। এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৪ জনেই পাশ করে। এতে পাশের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২ জন। বুধবার কোয়ান্টাম শিক্ষা সেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় বান্দরবান জেলার ১৪ টি কলেজ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৩টি বিভাগে ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৮২টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ১৩টি কলেজ। এতে শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যায় কোয়ান্টাম কসমো কলেজের অবস্থান ষষ্ঠ।
এ প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষা সেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, দিক-নির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ-এ ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। ছাত্র-ছাত্রীরা যেন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং স্কুলে শেখানো ধ্যান ও শুদ্ধাচারের শিক্ষা আজীবন চর্চা করতে পারে আমরা এই প্রার্থনাই করি।
উল্লেখ্য, গত জুলাই-আগস্টের বিশেষ পরিস্থিতির কারণে ২০২৪ সালে এবার এইচএসসি পরীক্ষা পুরোপুরি সম্পন্ন হতে পারেনি। কয়েকটি হয়ে স্থগিত হয়ে যায়। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র এবং বাকিগুলোর ক্ষেত্রে এসএসসি পরীক্ষা ফলাফলের ওপর ভিত্তি করে এ ফলাফল দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।