ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী, হাত ধোয়ার কৌশল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হরিপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরএর আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়। দিবসে র্যালী ও হাত ধোয়া কৌশল প্রর্দশণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব হাতধোয়া দিবসের প্রতিপাদ্য তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ প্রকৌশল অফিসার আল-আলামিন খান, এতে আরো বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান,বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল প্রমুখ। দিবসে প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রীকে হাত ধোয়ার উপকরন বিতরণ করা হয়েছে।
বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
হরিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪