শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
“Why are clean hands still important” (স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ) প্রতিপাদ্যে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খান, কৃষি অফিসার মো: শাহজাহান আলী, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আজিজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ কাদের মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা পাট অফিসার সবুজ মিয়া এর আগে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা ও শিক্ষার্থীরা হাত ধোয়ায় অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।