বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরে রবিবার (১৩ অক্টোবর) দেবী মর্ত্যলোক ছেড়ে বিদায় নেন। অশ্রুসজলে  প্রতিমা বিসর্জন করলেন সনাতন সম্প্রদায়েরা,।
সারা দেশের ন্যায় নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণুমন্দিরে বিকেল পাঁচ টায়  সম্মিলিত বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মাধ্যমে বিদায় যাত্রা শুরু হয় । বিসর্জনের শুরুতেই সনাতন ধর্মাবলম্বী সকল মহিলা-পুরুষ আবিরের রঙে মেতে উঠে এর
পরে তর্পণ ঘাট মন্দির সংলগ্ন করোতোয়া  নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেন।
শারদীয় দূর্গা পূজা শুরু থেকে প্রতিমা বিসর্জনের শেষে দিন পর্যন্ত  নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা।
বিসর্জন দিতে আশা ভক্তবৃন্দরা বলেন, দেবী দুর্গামা যেন অশুভ শক্তিকে বিনাশ করে, শুভ শক্তির আবির্ভাব ঘটান, পরিবার-পরিজন সহ দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এমনটাই চাওয়া ভক্তবৃন্দদের।
বিদায়টা কষ্টের হলেও সামনে বছর আবার আসবে এই প্রত্যাশায় আনন্দিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।