বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সদরের উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে নানা আয়োজন করেন।

সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইডার জিয়াউর রহমান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোনোয়ার হোসেন তোতা প্রমুখ।

সভা শেষে বিদ্যালয় মাঠে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।