বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নান্দাইলে র‌্যালী, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ন্যায় নান্দাইলে  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদস্য সচিব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নান্দাইলের মোঃ আহসান উল্লাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন  সহকারী কমিশনার ভুমিও নান্দাইল  পৌর প্রশাসক  ফয়জুর রহমান, নান্দাইল  ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাইদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এর নান্দাইল পৌরসভার ০১ ওয়ার্ড  ভিডিসির সদস্য নাজিম উদ্দীন প্রমুখ। একসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আজ স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।