বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কাশফুলের সৌন্দর্য উপভোগে নবাবগঞ্জে প্রকৃতিপ্রেমীদের ভিড়

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
চারিদিক দিক জুড়ে ফুটে আছে সাদা কাশফুল। যেন প্রকৃতির মাঝে একখণ্ড মেঘের ভেলা। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে ছুটে আসছেন দিনাজপুর ও রংপুর জেলার সীমান্তবর্তী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জাতেরপাড়া সংলগ্ন করতোয়া নদীতে। যা স্থানীয়ভাবে বাঙালী নদী নামে পরিচিত। নদীর দুই ধারসহ আনাচে-কানাচে কাশফুলের মন মাতানো দোলখেলা দেখতে  ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বিভিন্ন বয়স ও নানা পেশার মানুষের পদচারণায় মুখরিত এখন এই নদীর তীর।
উপজেলায় মাহমুদপুর থেকে ঘুরতে আসা একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী মানিক বলেন, কাশফুলের শুভ্রতার ছোঁয়া আর প্রশান্তি পেতে বন্ধুদের নিয়ে এখানে এসেছি পিকনিক খেতে।
দর্শনার্থী মোছা: সামিহা শর্মিলা মিতু  জানান, আমার বিভিন্ন জায়গা দেখতে বেশ ভালো লাগে। ক্লান্তি কাটাতে এসব জায়গায় ঘুরতে বেশ প্রশান্তি পাওয়া যায়। এটি বিনোদন স্পট হিসেবেও কাজ করছে। বান্ধবীদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছি, মোবাইলে ছবি তুলছি।
স্থানীয় এলাকার বাসিন্দা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান জানান, প্রতিবছর কাশফুল ফুটলেও এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। কাশফুলের সৌন্দর্যে মুদ্ধ হয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষেরা। ছুটির দিন ও বিশেষ করে বিকেল বেলা এই জায়গায় মানুষের উপচে পড়া ভিড় বেশ লক্ষ্যনীয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।