বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

তালার পাটকেলঘাটায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালির এনায়েতপুর গ্রামে জমিজমা সংক্রন্ত বিরোধের জের ধরে গত কাল বিকালে প্রতিপক্ষরা এক বৃদ্ধাসহ  ৩ জনকে পিটিয়ে মারাত্মক আহত করেছে। আহতদেরকে তালা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মোঃ রুহুল আমিন গোলদার বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার এনায়েতপুর গ্রামের মফেজউদ্দিনের পুত্র মকবুল গোলদার গংদের সাথে একই গ্রামের মৃত. কোমরউদ্দীন গোলদারের  পুত্র ওজিয়ার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রন্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার বিকালে অজিহার গংদের ঘরের পাশের বিদ্যুৎতের খুঁটি থেকে মকবুল গংরা বিদ্যুৎ সংযোগ নিতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে অজিয়ার গোলদার,মতিয়ার গোলদার,জাকারিয়া গোলদার,সবুজ গোলদার,লাভলু গোলদার,মাসুম গোলদার, ফেরদৌস গোলদারসহ আরও কয়েক জন মিলে মকবল গোলদার গংদের মহিলাদের উপর হামলা করে। এসময় তাদের হামলায় বৃদ্ধা আঞ্জুয়ারা বেগম( ৬০), রুপা বেগম(৩৩), সালমা বেগম(৩৫)সহ কয়েক জন আহত হয়।
এ সময় তাদের বাড়িতে কোন পুরুষ মানুষ  ছিলো না। এলাকাবাসী আহতদের উদ্ধার করে তালা উপজেলা ৫০ সয্যা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় শনিবার মকবুলের পুত্র বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত  অভিযোগ দিয়েছে। এবিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।