বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

জেলা পরিষদের প্রশাসকের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
শারদীয় দুর্গাপূজায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
১১ অক্টোবর শুক্রবার মহানগরীর বারদা কালি মাতার মন্দির, বৈষ্ণব সভা মন্দির, টাইগার ক্লাব মন্দির, রাজারহাতা কালিমাতা মন্দির, রাজারহাতা শিবমন্দিরসহ শহরের বেশ কিছু মন্দির তিনি পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামন্ডপসমূহের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে জেলা  পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।