বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা ও সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা। বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা  আব্দুর রশিদ’র সভাপতিত্বে  শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি হাফেজ কারী অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিলসহ সাতক্ষীরা ইমাম সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা হয়েছে তার বিচার শাস্তির ব্যবস্থা করতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া  সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানান। প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।