বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে শারদীয় দুর্গাপূজা মন্ডপে পরিদর্শন 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
সারাদেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নান্দাইলে দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর মেজর ইশরাকুল হক ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ। নান্দাইলে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কথা বলে জানাযায়, পূজার শুরু থেকেই নান্দাইল মডেল থানার পুলিশ পূজাঁ মণ্ডপ গুলোতে পরিদর্শন বাড়িয়েছে, প্রতিদিন তিন-চার বার করে পুলিশ টহল দিচ্ছেন। বৃহস্প্রতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নান্দাইলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ ও তাঁর সঙ্গীও ফোর্স। পরিদর্শনকালে নান্দাইলের দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর মেজর ইশরাকুল হক ও তাঁর সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন। এসময় পূজাঁয় আগত অতিথিবৃন্দ হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মণ্ডপের পরিচালক বাবু দিলীপ কুমার সাহা  ও স্বপন সাহা বলেন, আমরা সুন্দরভাবেই পূজা উৎযাপন করছি। আমাদের এলাকায় পুলিশ পূজার শুরু থেকেই দিনে দুই-তিনবার করে টহল দিচ্ছেন। এছাড়াও সেনাবাহিনী সদস্যরাও খোঁজখবর রাখছেন। সরেজমিনে দেখাযায়, পূজামণ্ডপ সহ মন্দির আশপাশ এলাকায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। পূজায় নিরাপত্তাসহ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজা মণ্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পূজা মণ্ডপ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সার্বণিক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে ভলেন্টিয়ার সদস্য। পরিদর্শনকালে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ বলেন, নান্দাইলে পূজা মন্ডপগুলো পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছি। পূজা মন্ডপগুলো দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা বিষয়ে দিকনিদের্শনা প্রদান করছি। নান্দাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।