বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লামা ও আলীকদমে পূজামন্ডপ পরিদর্শনে সেনাজোন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
বান্দরবানের আলীকদমে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাজোন কমান্ডার  বিএ-৭৬১৩ লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি (অধিনায়ক ৩১ বীর)
বৃহস্পতিবার (১০ অক্টোবর, ২০২৪ ইং)  সন্ধ্যা ৭ ঘটিকার সময় আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির,নয়াপাড়া বণিক পাড়া সার্বজনীন হরি মন্দির ও শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৬১৩ লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি ( অধিনায়ক ৩১ বীর )।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএ-৯১৬৪ মেজর পাভেল মাহমুদ রাসেল  (জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন),  রুপায়ন দেব , ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আলীকদম উপজেলা, খন্দকার তবিদুর রহমান  (ওসি আলীকদম থানা) ও কফিল উদ্দিন (চেয়ারম্যান,  নয়াপাড়া ইউনিয়ন পরিষদ) এছাড়াও সনাতন ধর্মাবলম্বীর  ১৪০ থেকে ১৫০ জন উপস্থিত ছিলেন।
এছাড়াও ও লামা উপজেলার কেন্দ্রীয় হরিমন্দির পূজামন্ডপেও পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি ( অধিনায়ক ৩১ বীর) ও উনার টিম।
বুধবার (০৯ অক্টোবর) রাত ৮টায় লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনায় অন্যদের মাঝে বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য।
আলোচনা শেষে জোন কমান্ডার মণ্ডপ পরিদর্শন করে কমিটির কাছে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ৩১ বীর (জোন) উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি, গজালিয়া ক্যাম্প কমান্ডার (লামা সাবজোন) ক্যাপ্টেন্ট আসাদ, লামা চাম্পাতলী আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম শেখ, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম রুহুল আমিন, লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হীরু, কমিটির গোপন কান্তি দাশ,কাজল কান্তি দাসসহ সনাতনী ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ। পরে জোন কমান্ডার মেরাখোলা পূজা মণ্ডপ পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
 উল্লেখ্য যে, জোন কমান্ডার মহোদয় বলেন, অত্র ৩১ বীর আলীকদম সেনা জোনের আওতাধীন অঞ্চলে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতার হাত বাড়িয়ে, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদূঢ় করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বজায় থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।