বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম,দারখোর ডুংডুংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, শরীর চর্চা শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার্থীদের মানসিকতা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। উপজেলা পর্যায়ে যারা খেলাধুলায় ভালো করেছো তারা জেলা পর্যায়ে ভালো খেলে বিজয় ছিনিয়ে আনবে। তিনি আরও বলেন, আমার শিক্ষা জীবনে এমন কোন ইভেন্ট নাই যে আমি অংশ গ্রহণ করিনি। তোমরাও সকল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এতে তোমাদের মেধা বিকাশিত হবে। উল্লেখ্য, এ বছর ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, কাবাডি ও সাঁতারে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।