বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পাবনায ২ মাদক কারবারিকে ৪০ দিনের কারাদন্ড 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
পাবনা
পাবনার আটঘরিয়া উপজেলায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট নাহারুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার ৮ অক্টোবর সকালের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল এন পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গী ফোর্স নিয়ে এদিন সকালে উপজেলার গোপাল পুর
গ্রামের মৃত আবুল শেখের ছেলে রেজাউল(৫০), কন্দর্পপুর গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে ফারুক হোসেনকে (৪৫) তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ আটক করা হয়।
পরে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনান করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই জনকে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।