বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মাসকলাই বীজ ও সার পেল ২০০ কৃষক 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৮অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হুসাইন শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। আরো বক্তব্য রাখেন, সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ মোল্লা. নাগরপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক মো. জাহিদুল ইসলাম, নাগরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক মাহির ফয়সাল প্রমূখ।
এসময় উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।