বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদম সেনাজোনের আর্থিক সহায়তা বিতরণ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
বান্দরবানে আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থীদের গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়।
 রোববার (৬ অক্টোবর ) সকাল ১১ ঘটিকার সময় আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট ৩,৮৪,১৩৩.০০ (তিন লক্ষ চুরাশি হাজার একশত তেত্রীশ টাকা মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এমতাবস্থায় আর্থিক সহায়তা প্রদানের সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলীকদম সেনা জোন (৩১ বীর) জোন কমান্ডার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, জোন উপ-অধিনায়ক, আলীকদম সেনা জোন এবং মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল, জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন।
মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।