বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রুহিয়ায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানববন্ধন ও প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার  ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ রুহিয়া থানা  শাখার উদ্যোগ রুহিয়া চৌরাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব সুফি আব্দুল গনির সভাপতিত্বে বক্তব্য দেন, রুহিয়া ছালেহিয়া – মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মুকসেত, আটোয়ারী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ খাদেমুল ইসলাম,মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মহিউল ইসলাম, আলিমউদ্দীন ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বক্তব্যে দেন।
 এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার’র কাছে আহ্বান জানাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তি করায় ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।