বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুর জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে বিজয়ী তানভীর ও আকলিমা 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের আয়োজনে ১০ম সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও প্রতিনিধি নির্বাচনে প্রতিনিধিদের ভোটের মাধ্যমে বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সিনিয়র রোভার মেট রোভার তানভীর হোসেন  ও দিনাজপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার আকলিমা আক্তার স্মৃতি বিজয়ী।
৫ অক্টোবর শনিবার  দিনাজপুর সরকারি কলেজ হল রুমে  দিনাজপুর জেলার ১৩ উপজেলার বিভিন্ন কলেজের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেটদের ভোটের মাধ্যমে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন করেন রোভাররা।
নির্বাচনে মোট ৪ জন রোভার ও গার্ল ইন রোভার প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তানভীর হোসেন প্রাপ্ত ভোট ২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হাসিবুল ইসলাম প্রাপ্ত ভোট ২০।
দিনাজপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন সিনিয়র রোভার মেট আকলিমা আক্তার স্মৃতি প্রাপ্ত ভোট ২৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুর সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ সিনিয়র রোভার মেট আরফিনা মিমি প্রাপ্ত ভোট ২৩।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম  আল আব্দুল্লাহ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, সহকারী পরিচালক ( দিনাজপুর, ঠাকুরগাঁও) সৈকত হোসেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ আল-মামুন, জেলা রোভার স্কাউট লিডার নজির উদ্দিন, সহকারী কমিশনার জয়ন্তী দেবনাথ, কমিশনার জালাল উদ্দীন মজুমদার, বুলিয়া বাজার কলেজের অধ্যক্ষ ও আর এস এল নাজমা শিরিন, বীরগঞ্জ সরকারি কলেজের রোভার লিডার রুমানা ফারজানা। সহ জেলা ও উপজেলা হতে আগত রোভার বন্ধুরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।