বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ মনিরুজ্জামান ফুলের শুভেচ্ছায় সিক্ত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে  শিক্ষক মোঃ মনিরুজ্জামান গত  ৬ অক্টোবর দ্বায়িত্বভার গ্রহন করেছেন। রবিবার সকাল ১০ সকল শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে তার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকগণ সুশীল সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভাইস চান্সেলরকে নিয়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্র ছাত্রীরা আনন্দ মিছিল করার সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদেরকে আনন্দ মিছিল না করার জন্য অনুরোধ করে ক্লাসে ফিরিয়ে দেন। এসময় সদ্য দায়িত্ব পাওয়া অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান  বলেন, কলেজটি নিয়ে এখনো যড়যন্ত্র চলছে, বিগত সময়ে যেসব দুর্নীতি অনিয়ম হয়েছে তার  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি সকলকে
অবগত করেন। বিগত সময়ে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষাঙ্গন ও প্রশাসনিক দপ্তরে যে ভঙ্গুর অবস্থা ছিল তার থেকে ফিরিয়ে এনে শিক্ষা নির্ভর একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় কলেজের শিক্ষক /কর্মচারী ও অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। এসময় সাবেক ছাত্র নেতা কলেজের ম্যেনেজিং কমিটির সদস্য এ্যাড: শেখ আরিফুর রহমান আলোসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।