বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শিক্ষক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবধর্ণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার শিক্ষকগণ। র‌্যালি শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সরকারী যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. কামরুল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন মিঞা, এসআই মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সচিব ও নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।