বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিকের সহকারী শিক্ষা অফিসার এসএম আবু রায়হান, রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ বেগম, আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক নবাব, রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোবাহান মৃধা, আল আমিন মাদ্রাসার সুপার শরিফ উদ্দীন, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুর রহমান, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকছেদ আলী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।