বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, বৈষম্য দূরীকরণের জোরালো দাবি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকল শিক্ষকদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শিক্ষক সংগঠনের নেতা মো. গোলাম মোস্তফা (গোলাম) বলেন, আজকের শিক্ষক দিবস থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কিন্ডারগার্টেন গুলো যেন বৈষম্যের শিকার না হয়। দেশের প্রাথমিক স্তরের শিক্ষার মান উন্নয়নে আমাদের কিন্ডারগার্টেন গুলোর ভূমিকা সব থেকে বেশি। এখানে আমাদের শিক্ষকদের সরকার থেকে কোনো সম্মানি প্রদান বা মূল্যায়ন করা হয় না। প্রাথমিক স্তরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত অথচ এখানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমাদের এই বৈষম্য দূরীকরণ করতে হবে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর শাখার সভাপতি মীর ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা (গোলাম) এর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শহীদ ক্যাডেট একাডেমী প্রধান শিক্ষক মো. সেতাব আলী, সানিডেল কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক আব্দুল করিম, সংশ্লিষ্ট সংগঠনের উপদেষ্টা মো. শফি উদ্দিন, সহ সভাপতি আরিফিনা আক্তার মিতু, মো. ছানোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ পলাশ, মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক শরিফুল মোল্লা মানিক, কোষাধ্যক্ষ মো. আজিম হোসেন, শিক্ষিকা সায়মা জান্নাত প্রমি সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।