বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
রংপুরে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।আজ ০৪ আগস্ট শুক্রবার রংপুরের গংগাচড়ায় বাগডহড়া দারুল হুদা দাখিল মাদ্রাসায় নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির আয়োজনে মাদক, জুয়া ও কিশোর গ্যাং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
 নোহালী ইউনিয়ন মানবসেবা সোসাইটির সভাপতি মো:আশরাফুল ইসলাম সাগরের সঞ্চালনায় এবং মাজহারুল ইসলাম বকুল(মেম্বার, ৯নং ওয়ার্ড,নোহালী ইউনয়ন) এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ আলী (চেয়ারম্যান, ৯নং নোহালী ইউনিয়ন পরিষদ,গংগাচড়া, রংপুর) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোহালী ইউনিয়ন মানব সেবা সোসাইটির প্রধান উপদেষ্টা মো:মমিনুর রহমান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:নায়েবুজ্জামান(আমির,গংগাচড়া উপজেলা জামাতে ইসলাম) সহ নোহালী ইউনিয়ন মানব সেবা সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে, এই মহতি আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। যুব সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে এরকম প্রোগ্রামের জুরি নাই। এর পর তিনি মাদকের ভয়াল রূপ তুলে ধরেন। বিশেষ অতিথি মো:মমিনুর রহমান নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের প্রতি গুরুত্ব দেয়ার অনুরোধ জানান।
আমন্ত্রিত অতিথি নায়েবুজ্জামান সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং বলেন মাদক, জুয়া ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা মাদকাসক্ত মুক্ত সমাজ চাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।