বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সভাপতি খসরু ও সম্পাদক হাবিব নির্বাচিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৪ঠা অক্টোবর) বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। নান্দাইল সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার সভাপতি এবি সিদ্দিক খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, বিশেষ অতিথি সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক খোরশেদুল আলম মজিব উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরুকে (দিনকাল) পুনরায় সভাপতি ও মাওলানা হাবিবুর রহমানকে (ইনকিলাব) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সহ সভাপতি যথাক্রমে আতাউর রহমান বাচ্চু, ডাঃ মঞ্জুরুল হক, মাহমুদুল হাসান পারভেজ, যুগ্ম সম্পাদক যথাক্রমে এহতেশাউল হক শাহিন, শহিদ ভূইঁয়া, মাহাবুব আলম খান, আরএন শ্যামা, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক প্রভাষক এহসানুল হক তানভীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন ফকির, সমাজ কল্যান সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাফায়েত আহম্মেদ, সম্মানিত কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, আবুল হাসেম, রফিকুল ইসলাম রফিক, আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, মঞ্জুরুল হক, এইচএম সাইফুল্লাহ ও শফিউল আলম জুয়েল। উক্ত কার্য্যনির্বাহী কমিটি আগামী ৩বছর দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।