বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে দশম গ্রেড বাস্তবায়নে সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
“একদফা একদাবী দশম গ্রেড ন্যায্য দাবী” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলমের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ’ উপজেলা পরিষদের সামনে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কবুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আলফাজুল হক , বাঘাডুবি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এর সহকারী শিক্ষক সাধন কুমার ঘোষ , লাউগাড়ি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা নাজনীন আক্তার নাইস , চকদলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন  । দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩ তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি।’এবং মানববন্ধন থেকে শিক্ষকেরা দ্রুত তাঁদের জন্য দশম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।