বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ছাগল ভেড়ার পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পের উদ্ভোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভা এলাকায় গত ১লা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ছাগল/ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধকল্পে সরকারীভাবে বিনামূল্যে কৃষক পর্যায়ে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩রা অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোঃ ওয়াহেদুল আলম গাংগাইল ইউনিয়নের পাছগয়েশপুর গ্রামে ক্যাম্প পরিদর্শন ও টিকাদান কর্মসূচী উদ্ভোধন করেন। এসময় নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, জেলা কার্যালয়ের ডিটিও ডা: ফরিদা ইয়াসমিন, নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ ডাঃ মোঃ আবু সাইম, ডাঃ হারুন অর রশিদ সাথে ছিলেন। জেলা কর্মকর্তা উপস্থিত ছাগল পালনকারীদের বিনামূল্যে এই সেবা গ্রহনের আহবান জানিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় গ্রাম্য পশু চিকিৎসক জহিরুল ইসলাম বাবুল, ছাগল পালনকারী মোঃ জিয়াউর রহমান পারভেজ ও শাহজাহান কবীর বক্তব্য রাখেন। উল্লেখ্য আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌর সভা এলাকায় এই কর্মসূচী অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।