বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্ত থেকে একাধিক মামলার আসামী বাদশা মল্লিক আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাট ও মাফিয়া ডন খ্যাত-বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে আটক করেছে বিজিবি।

বুধবার (০২ অক্টোবর) রাতে রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়া বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জড়িত এই বাদশা। সে ১৫ টিরও অধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। পূর্বে ৩১টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ বাদশাকে আটক হয় সীমান্তের এই ডন বাদশা। আটক বাদশা মিয়াকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।