মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জ প্রেসক্লাব এর আহবায়ক কমিটি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাব এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয় বুধবার (২ অক্টোবর)  মুন্নু ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এক বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।
আর টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে আহ্বায়ক ও নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি শাহানুর ইসলামকে সদস্য-সচিব করে মানিকগঞ্জ প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে উপদেষ্টা করা হয়েছে জনকন্ঠ, চ্যানেল আই’র সাংবাদিক ও সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানুকে। কমিটির সদস্যরা হলেন- কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, বিপ্লব চক্রবর্তী, মঞ্জুর রহমান, রিপন আনছারী, শাহীনুল ইসলাম তারেক, জাহিদুল হক চন্দন, আকমল হোসেন, আজিজুল হাকিম, মতিউর রহমান, আহমেদ সাব্বির সোহেল, বি এম খোরশেদ, শহীদুল ইসলাম সুজন, মনিরুল ইসলাম মিহির, আব্দুল মোমিন, আশরাফুল আলম লিটন, আকরাম হোসেন ও এস এম সাইফুল্লাহ। প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সঞ্চালনা  করেন সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী। এই সভা শুরু হওয়ার আগে কার্যকরী সভা হয়। সেই সভায় ১৭-সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।