মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ অক্টোবর, ২০২৪

‘ সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ শ্লোগানে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা ১১ টায় উপজেলা সদরের ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাণীনগর- আবাদপুকুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বন্ধু রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও সুজন- সুশাসনের জন্য নাগরিক’র রাণীনগর উপজেলা কমিটির যৌথ আয়োজনে শান্তি পথযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র রাণীনগর উপজেলা কমিটির  পিস এম্বাসেডর  বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন, রাণীনগর উপজেলা হিন্দু-বদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র রাণীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র রাণীনগরের সমন্বয়ক সাইদুজ্জামান সাগর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম জেমস, পিএফজি’র পিস এম্বাসেডর আব্দুল আজিজ, এম্বাসেডর  শামীম হোসেন, সুজন’র সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান,  পিএফজি’র সদস্য নাসির উদ্দিন টনি, পিন্টু,  রাণীনগর শের-এ বাংলা সরকারি মহা বিদ্যালয় শাখার ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সমন্বয়ক মো: সাজু, সদস্য হুমাইরা আক্তার, অনিক শীল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক অহিংস দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার  স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহবান জানাই, আহবান জানাই অধিকারের প্রশ্নে মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হওয়ার। কেননা সংগঠিত মানুষের সমন্বিত শক্তি ও কার্যকর উদ্যোগই পারে সমাজ বিবর্তনকে ইতিবাচক ভাবে তরান্বিত করতে। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।