মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, কুড়ালের কোপে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ অক্টোবর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে মনোয়ারা বেগম (৫০) নামে একজন গৃহিনী স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের স্বামী ময়নাল শেখ (৬০)। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী ময়নাল শেখ ফয়েজপুর গ্রামের তোফান শেখ এর ছেলে এবং নিহত স্ত্রী মনোয়ারা বেগম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত তাহেরুল আমিন এর মেয়ে।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানায়, তারা স্বামী ও স্ত্রী ঢাকা থেকে একই সাথে আজই এলাকায় এসেছিলো। এক পর্যায়ে বাজার করার বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘরে থাকা গাছ কাটার কুড়াল নিয়ে ঘাতক স্বামী তার স্ত্রীকে ঘাড়ে দুটি কোপ দেয় এবং সাথে সাথেই স্ত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে ঘাতককে স্থানীয়রা আটক করে গাছে বেধে রাখে এবং পরবর্তীতে থানা পুলিশে সোপর্দ করা হয়।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমি নিজে সেখানে গিয়েছি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়,  পারিবারিক কলহের জেরে খুনের ঘটনা ঘটেছে। ঘাতককে আটক করতে গিয়ে দেখা যায়, তার পুরুষাঙ্গ কাটা এবং পরনের লুঙ্গি রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমরা ঘাতককে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছিলাম, সেখান থেকে টাঙ্গাইলে স্থানান্তর করা হয়েছে। নিহতের মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. হাবিবুর রহমান পুরুষাঙ্গ কর্তন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘাতক ব্যক্তিটির পুরুষাঙ্গের কিছু অংশ কাটা অবস্থায় ছিলো। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।