মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নওগাঁর  রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) সাদেকুল ইসলাম পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাণীনগর নিরাপদ সমাজ চাই সংগঠন, স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসীর আহ্বানে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাণীনগর নিরাপদ সমাজ চাই সংগঠনের আহ্বায়ক মেজবাউল হক লিটনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মতিউর রহমান উজ্জলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাণীনগর নিরাপদ সমাজ চাই সংগঠনের সদস্য মো. কবির, অভিভাবক শহিদুল ইসলাম সুইট, প্রভাষক মারিফুল ইসলাম, নাছির উদ্দিন টনি, এসএম মঞ্জুর রশিদ, সহকারী অধ্যাপক একেএম জাকির হোসেন, ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ, প্রভাষক খন্দকার মোস্তাক আহমেদ, অভিভাবক মাহমুদুল হাসান মধু ও গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তরা বলেন, কয়েক বছর আগে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর অনৈতিক কর্মকান্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিছুদিন আগেও সেই ভিডিও আবারও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। ওই শিক্ষকের এমন কর্মকান্ডে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে। এরপরেও রহস্যজণক কারণে ওই প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক পিটুর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে আমরা মানববন্ধনে রাস্তায় নেমেছি। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে অপসরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।

মানববন্ধন শেষে নিরাপদ সমাজ চাই সংগঠন ও স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক স্মারকলিপি দেয়া হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও শিক্ষক সাদেকুল ইসলাম পিটুর কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি মোহাইমেনা শারমীন বলেন, শিক্ষক পিটুর বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।