মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নবী মুহাম্মাদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে ভারতীয় এক পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

এ দিন সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা গোলচত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি’র মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাণীনগর চকাদিন সুবহানিয়া দারুল উলুম মাদ্রাসার মুহ্তামিম মুফতি আব্দুর রউফের সার্বিক তত্ত্বাবধায়নে ও কাজী মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা ইবনে আব্বাস, আল্-মাদরাসাতুল কাসেমিয়া বায়তুল ইহসান কওমি মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব আনোয়ার হোসেন, আটগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইউনুছ আলী ও রবিউল ইসলাম টিক্কা প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।