মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সচিব হলেন গোলাম মোস্তফা গোলাম

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সচিব নির্বাচিত হয়েছেন টাংগাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের সন্তান তরুণ শিক্ষাবিদ, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক‍্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী এবং মহাসচিব মো: সাফায়েত হোসেন এর যৌথ স্বাক্ষরিত প‍্যাডে( ৩০ সেপ্টেম্বর)
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সহ সাংগঠনিক সচিব গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে জানান- সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী এবং মহাসচিব মোঃ সাফায়েত হোসেন সহ সংগঠনের সকল পর্যায়ের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।তিনি আরও বলেন-আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং দেশের প্রত্যেকটি কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সকলকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য-তিনি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক‍্য পরিষদ নাগরপুর উপজেলার দীর্ঘদিন যাবত অনেক সুনামের সহিত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।