মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার কালীগঞ্জে  দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের ৪ জন হাসপাতালে

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির ছোড়া স্প্রেরের  বিষাক্ত চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একটি পরিবারের নারী-পুরুষ শিশুসহ ৪ জন সদস্য হাসপাতালে ভর্তি। ঘটনাটি  ঘটেছে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে। বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে মেডিকেল কলেজে ভর্তিকৃতরা গোয়ালপোতা গ্রামের মৃত হেমনাথ ঘোষের পুত্র গৃহকর্তা হিমাংশু কুমার ঘোষ (৭২) তার স্ত্রী দুর্গা রানী ঘোষ(৫৭) ভাই সুমন ঘোষ (৪২)এবং অষ্টম শ্রেণীর ছাত্রী নাতনি স্নিগ্ধারানী ওরফে স্নেহা ঘোষ। গৃহকর্তার পুত্র কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মী সুদীপ্ত ঘোষ সাংবাদিকদের জানায়, চাকুরীর সুবাদে সেই কালিগঞ্জে ভাড়া বাসায় থাকে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গ্রামের বাড়ি গোয়ালপোতায় দুষ্কৃতিকারীরা রান্নাঘরের জানালা দিয়ে বিষ মিশ্রিত স্প্রে ছিটিয়ে দেয়। এতে খাদ্যে মিশ্রিত চেতনা নাশক খাবার খেয়ে সবাই রাতে ঘুমিয়ে যায়। পার্শ্ববর্তী লোকজন ডাকা ডাকিতে না উঠায় আমাকে খবর দেয়। আমি বাড়িতে যেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে পরিবারের বাবা, মা, কাকা, ভাগ্নিকে উদ্ধার করে ওই রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এখন তারা আশঙ্কা মুক্ত। এ ঘটনায় থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।