মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করনীয় সম্পর্কে আলোচনা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন, উপজেলা কেন্দ্রিয় পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষ(ভানু),সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আলোয়াখোয়া (পাল্টাপাড়া) দূর্গামন্ডপের সম্পাদক প্রদীপ রায় সহ উপজেলার ৩০ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত থেকে নিজ নিজ মন্তব্য ব্যক্ত করেন। বক্তারা বলেন, উপজেলার ৬ ইউনিয়নের মোট ৩০ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মন্দির কমিটির লোকজন দুর্গাপূূজা উপলক্ষে মন্দিরগুলো সজিয়ে তুলছেন এবং ব্যস্ত সময় পার করছেন। বক্তারা আরো বলেন, আশা করি ইউএনও মহোদয় এবং ওসি মহোদয় দিকনির্দেশনায় আমরা প্রতি বছরের ন্যায় এবছরও অত্যান্ত শান্তিপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা করতে পারবো। ইউএনও বলেন, প্রতিটি মন্দিরে আনসার সদস্যরা ২৪ ঘন্টা থাকবে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সার্বক্ষনিক ভাবে দেখাশুনা করবে। থাকবে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী সও গোয়েন্দা নজরদারীও। পাশাপাশি সীমান্তঘেষা মন্দিরগুলোতে থাকবে বিজিবি সদস্যরা। পূজা চলাকালীন সময়ে কোন ধরণের গুজবে কান দেবেন না। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাই সজাগ থাকবেন। এর পরেও যদি কোন ধরণের ঘটনা ঘটার আশঙ্কা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে দেওয়া প্রশাসনের মোবাইল নম্বরে ফোন করে দ্রুত জানাতে আহবান করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।