মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে  জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল বেলা ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার  কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কশিনার (ভুমি) রেজাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা শিক্ষা অফিসার মাছুমা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুমনা আক্তার, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে জার্সি ও বই বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।