মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নির্মাণ কাজ শেষ হবার পূর্বেই প্যারা সাইডিং ভেঙ্গে নদীতে

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী- বাসষ্টেশন থেকে কালীগঞ্জ বাজার ভায়া তাড়াইল সড়ক উন্নয়ন ও সংস্কার কাজের জন্য পৃথক পৃথক ২টি টেন্ডার আহবান করা হয়। ইতিমধ্যে ২ভাগে উন্নয়ন কাজ চলমান আছে। উক্ত রাস্তায় কালীগঞ্জ বাজার পার হয়ে নদীর সাইড দিয়ে সিসি ব্লক দিয়ে প্যারাসাইডিং এর কাজ করা হয়। নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করায় এবং যথাযথ সিডিউল মোতাবেক কাজ না করায় গত কয়েক দিনের অল্প বৃষ্টিতে কালীগঞ্জ বাজারের সাথে প্যারাসাইডিং ভেঙ্গে নদীতে পড়ে গেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখাযায়, নদীর পাড়ের প্যারাসাইডিং ভেঙ্গে নদীতে পড়ে গেছে। এছাড়া উক্ত রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারগন নিন্মমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ রযেছে। নান্দাইল উপজেলা প্রকৌশলী তৌহিদ আহম্মেদ ও উপ-সহকারী প্রকৌশল শফিকুল ইসলামকে বিষয়টি সেল ফোনে জানানো হলে তারা বলেন, রাস্তার বিল পরিশোধ করা হয়নি। ভেঙ্গে যাওয়া প্যারাসাইডিং ঠিকাদার কর্তৃক পুনরায় নির্মাণ করে দিতে হবে। এছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয় জনগন জানান, উপজেলা প্রকৌশল বিভাগ থেকে নিয়মিত তদারকীর অভাবে ঠিকাদারগণ নিন্মমানের কাজ করার সুযোগ পাচ্ছে। রাস্তায় তদারকী বৃদ্ধি করার দাবী জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।