মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাণীনগর থানা পুলিশের আয়োজনে থানা প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ বছর রাণীনগর উপজেলায় ৩৪টি পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাণীনগর থানা পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা বিষয়ে মন্দির কমিটির সভাপতি-সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, সহ-সভাপতি নিতাই মহন্ত, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার, যুগ্ন সম্পাদক কৃষ্ণপদ মহন্ত, প্রচার সম্পাদক মনোরঞ্জন চন্দ্র, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির খন্দকার ডা. আনজির হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।